শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে শশুরবাড়িতে কুমিল্লার শান্তার মরদেহ, সন্তান নিয়ে পালিয়েছে স্বামী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম সদরের আলকরণ এলাকায় শশুরবাড়ি থেকে কুমিল্লার আফসানা আক্তার শান্তার (২৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এদিকে ৫ বছরের সন্তান মুশফিকে নিয়ে পালিয়েছে নিহত গৃহবধুর স্বামী শাহ আলম মিঠু (৩০)।
নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারি কমিশনার (এসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, নগরীর আলকরণ এক নম্বর গলির আব্দুস সামাদের বাড়ির দ্বিতীয় তলার ১৮ নম্বর বাসার খাটের উপর মরদেহ পড়েছিল। তবে ফ্যানের সাথে ঝুলে থাকা একটি ওড়না পেয়েছি। শান্তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। শান্তা আত্মহত্যা করেছে নাকি তার স্বামী তাকে হত্যার পর সন্তান নিয়ে পালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শান্তা কুমিল্লা নগরীর কাশারীপট্টি এলাকার বেলাল হোসেনের কন্যা। ৭ বছর আগে শান্তার সাথে মিঠুর বিয়ে হয়। সাংসারিক জীবনে শান্তাকে একাধিকবার মারধর করে বাবার বাড়িতে পাঠানো হয়েছিল বলে জানা যায়।
সকাল ৯ টায় শান্তার স্বামী তার সন্তানকে নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা শান্তার নিথর দেহ বিছানার উপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

সেপ্টেম্বর ১৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি