রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারও জুটি বাঁধছেন শাকিব-বুবলী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলচ্চিত্রে আবারও জুটি বাঁধছেন শাকিব খান এবং শবনম বুবলী। ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে দেখা যাবে এ জুটিকে। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। আর এ ছবির মাধ্যমে পঞ্চমবারের মতো জুটি বাঁধলেন তারা। ছবির জন্য শাকিব খানের সঙ্গে আগেই চুক্তি করা হয়েছিল এবং প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়িকা বুবলীও। তবে এবার প্রাতিষ্ঠানিকভাবে চুক্তি করা হয়েছে বুবলীর সঙ্গে। এমনটাই জানান ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এই ছবিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হবে বলে নোয়াখালী ভাষা শিখছেন বুবলী। এছাড়া নাটক-সিনেমা দেখেও শেখার চেষ্টা করছেন তিনি। এর আগে শাকিবের সঙ্গে রংবাজ, বসগিরি, অহংকার এবং শুটার ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন বুবলী।

সেপ্টেম্বর ১৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি