
পূর্বাশা ডেস্ক:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিজ বাড়ির গরুর গোয়ালঘর থেকে আলেয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বেড়া খারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে আলেয়া গলায় দড়ি পেঁচিয়ে গোয়ালঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। তবে কী কারণে শিশুটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার এসআই শামীম রেজা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
২০১৭/মাহি






















































