বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশানের একটি মেস থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি মেস থেকে মতিউর রহমান (৫৪) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মতিউর রহমান নিরাপত্তাকর্মী হিসেবে ঐখানে চাকরি করতেন। তিনি কালাচাঁদপুর এলাকায় একটি মেসে থাকতেন। নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

পূর্বাশানিউজ/১৭সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি