শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :
ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী ক্রসব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে এক নারী (অজ্ঞাত) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার এই ঘটনায় আরো ২০ যাত্রী আহত হয়েছেন।

বরংগাইল হাইওয়ে পুলিশ জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী রয়েল এন্টারপ্রাইজের সাথে সাতক্ষিরা থেকে ছেড়ে আসা এইচ আর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি