মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটকে ৬ উইকেটে হারাল রাজশাহী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

সিলেট বিভাগকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। ১৯তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে বড় এই জয় পায় রাজশাহী বিভাগ।
ম্যাচের চতুর্থ ও শেষ দিনে জয় পেতে রাজশাহীর প্রয়োজন ছিল ১২৬ রান। আর সিলেটের দরকার ছিল রাজশাহীর ৮ উইকেট। কারণ সিলেটের ছুঁড়ে দেয়া ২১২ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৮৬ রান করেছিল রাজশাহী।
তাই জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ফরহাদ হোসেনের ৭০ ও জুনায়েদ সিদ্দিকীর ৪৬ রানের সুবাদে তা স্পর্শ করে ফেলে রাজশাহী। ম্যাচের সেরা হয়েছেন সিলেটের সায়েম আলম।

প্রথম ইনিংসে ১২৮ রান করেছিল সিলেট। রাজশাহী করেছিল ৭৯ রান।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি