শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে


রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর আব্দুল্লাহপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে আব্দুল্লাহপুরের প্রধান সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করলে সাড়ে এগারোটা নাগাদ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করা হলে অপরেটর আনোয়ার হোসেন জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে উত্তরা দক্ষিণখানের আটিপাড়ায় অবস্থিত এপিএস গ্রুপের পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ গিয়ে সেখানককার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। একই সঙ্গে বিঘ্ন ঘটা যানচলাচলও স্বাভাবিক হয়। এদিকে আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন ভাতা না পরিশোধ করেই গত চার দিন থেকে পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কতৃপক্ষ।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি