শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হবিগঞ্জে বাসের ধাক্কায় নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তবে নিহত সেই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিরামচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি পরিবহন বাস রাস্তা পারাপারের সময় ওই নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি