শনিবার,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কমেছে স্বর্ণের দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ ৪৮ হাজার ৯৮৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭২, ১৮ ক্যারেট ৪১ হাজার ১১৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণ বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়।

বুধবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি