শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার দেবিদ্বার থানা পুলিশ উপজেলা সদরের উত্তর পাড়ার চেয়ারম্যান বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডোবায় লাশ ভাসতে দেখে মঙ্গলবার রাতে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১০টার দিকে লাশটি উদ্ধার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, একটি পরিত্যাক্ত ডোবায় বৃদ্ধের মরদেহটি পাওয়া যায়। তবে ওই ব্যক্তির পরিচয় কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি