রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঐশ্বরিয়ার সঙ্গে জুটিতে খুশি রাও


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজকুমার রাও। পর্দায় তাদের রোমান্স করতে দেখা যাবে ‘ফেনি খান’ ছবিতে। আর শিগগিরই শুরু হবে ছবিটির কাজ।

ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি বলেন, ‘কাজ করতে পারা শুধু আমার একার নয়, বরং দুইজনের ইচ্ছা। আমরা দুইজনই আগ্রহী ছিলাম একসঙ্গে কাজ করতে।’

কিছুদিন আগে ইতালির মেলবোর্নে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে দেখা হয়েছিল ঐশ্বরিয়া আর রাজকুমার রাওয়ের। কথাও হয় তাদের। তখনই তাদের একত্রে কাজ করার ইচ্ছার কথা শেয়ার হয়। অল্প কিছুদিনের মধ্যে ‘ফেনি খান’ ছবিতে কাজ করার সুযোগ আসে তাদের। ছবিতে শুধু ঐশ্বরিয়া-রাওই নন, থাকছেন অনিল কাপুরও।

রাজকুমার রাও বর্তমানে ব্যস্ত আছেন তার ‘নিউটন’ ছবির প্রচারণা নিয়ে। ছবিতে তিনি নিউটন কুমার নামে একজন সরকারি কেরানির চরিত্রে অভিনয় করেছেন। যিনি ভারতের ছত্তিশগড়ে নকশাল নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন করতে যান। আর এটাকে কেন্দ্র করেই এগিয়ে যেতে থাকে গল্পের কাহিনী। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ সেপ্টেম্বর।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি