মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির চার গোলে বার্সার জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লা লিগায় এবারের মৌসুমের পঞ্চম ম্যাচেই দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন লিওনেল মেসি। আর তার এমন জ্বলে উঠার দিনে এইবারকে ৬-১ গোলে হারালো বার্সেলোনা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে ৪ গোল করলেন আর্জেন্টাইন তারকা। লিগে এটি টানা পঞ্চম জয় কাতালানদের। মেসি ছাড়াও এদিন গোল করলেন ব্রাজিলিয়ান তারকা পাওলিনহো ও স্পেনের ডেনিস সুয়ারেজ।

ঘরের মাঠে ২০ মিনিটে পেনাল্টি থেকে লিওনেল মেসির করা গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩৮ মিনিটে পাওলিনহো ব্যবধান দ্বিগুন করেন। ডেনিস সুয়ারেজের করা কর্ণার কিক থেকে হেড করে বল জালে জড়ান প্রথমবার বার্সার শুরুর একাদশে খেলতে নামা পাওলিনহো। আগের ম্যাচে যার নৈপুন্যে জয় পেয়েছিল বার্সা। বিরতির পর ডেনিস সুয়ারেজ গোল করলে ব্যবধান ৩-০ করে বার্সা।

৫৭ মিনিটে ব্যবধান কমায় এইবার। স্প্যানিশ ফরোয়ার্ড সার্জি এনরিচ গোল করেন। কিন্তু হিতে বিপরীতই হয়েছে দলটির। ওই গোলটার পরই একটা ঝড় বইয়ে দেন মেসি। ৫৯ ও ৬২ মিনিটে পার পর দুই গোল করে ম্যাচে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন তারকা। শেষ দিকে ম্যাচের ৮৭ মিনিটে ক্ষুদে জাদুকর আরকটি গোল করলে ৬-১ এ জয় নিশ্চত হয় বার্সার।

লা লিগার পয়েন্ট টেবিলে ৫ ম্যাচের সবকটিতে জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২ জয় ৩ হার এইবারের। ৬ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থান তাদের।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি