শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে চোর চক্রের চার সদস্য গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :

সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার থানায় দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- বিয়ানীবাজার থানার পাতন বড়পাড়ার রফিক উদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৮), নয়াগ্রাম গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২০), জৈন্তাপুর থানার বারইকান্দি গ্রামের আব্দুর মুতলিবের ছেলে সফিক মিয়া (৩৬) ও ডৌডিক গ্রামের আহমদ আলীর ছেলে আব্দুস শুকুর (২২)।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, বিয়ানীবাজার থানায় মামলা নং-০৬/১৮/০৯/১৭ এবং ০৭/১৮/০৯/১৭ এর প্রেক্ষিতে দুটি অটোরিকশাসহ সংঘবদ্ধ চোরচক্রের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-৭৫৭৫ এবং অপরটি রেজিস্ট্রেশনবিহীন) উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে।

পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি