শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হোমনায় অস্ত্রসহ যুবক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৭

news-image

পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার হোমনা উপজেলায় মো. শামীম আহমেদ (৩৫) নামে এক যুবককে রিভলভারসহ গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার মহিষমারী গ্রামের মৃত শহিদ উল্লাহর ছেলে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী জানান, মঙ্গলবার রাতে হোমনা- গৌরিপুর সড়কের ছিনাইয়া নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে লাইসেন্স বিহীন একটি দেশীয় রিভলভার উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বাশানিউজ/২০সেপ্টেম্বর ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি