শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় অজ্ঞাতনামা এক যুবকের (২৮) গুলিবিব্ধ মরদেহ উদ্ধার করেছে জেলার দেবিদ্বার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী প্রভাতী ফিসারীজ এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের পাশে মুখ ও পা বাঁধা এবং বুকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম ও দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল যান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি জানান, ঘটনাস্থলে উপস্থিত এলাকার লোকজন ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্বাশানিউজ/২১সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি