বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হিজরি ১৪৩৯ সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে, ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্বাশানিউজ/২১সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি