সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চার লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চার লাখ ৩৫ হাজার ইয়াবাবড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার ভোররাত সাড়ে তিনটার দিকে টেকনাফের নাফনদী এলাকা থেকে একটি নৌকাসহ ওই দুই নাগরিককে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

আটক দুজন হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংগদুর মাংগালার বাসিন্দা মো. কামাল আহম্মদ (৪৫) ও মো. ইলিয়াস (৩০)।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জমাদ্দার বলেন, ভোররাতে বিজিবির টহল দল নাফ নদীতে সন্দেহজনক একটি নৌকা দেখতে পায়। পরে নৌকাটি থামার জন্য সংকেত দেয়। নৌকায় থাকা দুজন পালানোর চেষ্টা করলে বিজিবি সেটি আটক করে। পরে সেটি থেকে দুটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করে। এগুলোর আনুমানিক দাম ১৩ কোটি ৪৭ লাখ টাকা। আটক দুজনকে থানা-পুলিশে সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি