শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় ৫০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকাগামী একটি পিকআপভ্যানে অভিযানে চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর নামক স্থানে পুলিশ এ অভিযান চালায়।

আটক হওয়া পিকআপভ্যান চালক মোঃ আনোয়ার হোসেন (৪৫) কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের মৃত. ইদ্রিছ আলীর ছেলে ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ছেড়ে আসা পিকআপটি  চান্দিনায় আটক করে হাইওয়ে পুলিশ। এসময় পিকআপ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি