রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ফুটবলার সানি লিওন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট প্রিমিয়ার ফুটসাল লিগের দ্বিতীয় সেশনে মাঠে দেখা মিলল বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের। টুর্নামেন্টের দল কেরালা কোবরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সঙ্গে দলটির অন্যতম মালিকও তিনি। তাই দলকে উজ্জীবিত করতে শুধু গ্যালারিতে নয় খেলা শুরুর আগে কিছুক্ষণ ফুটবল খেলেছেন নিজেও।

ফুটসালের এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে। সেখানেই স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন সানি লিওন। ম্যাচ শুরুর আগে তিনি নিজেও খানিকক্ষণ ফুটবল খেলেছেন। এমনকি ফুটবলে সানির শট করার একটি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফুটসালের এই আসরে রোনালদিনহো, ডেকো ছাড়াও খেলছেন পল স্কোলস, মিশেল সালঅগাডোর মত তারকারা।

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি