শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে পানিতে ডুবে ৩য় শ্রেনীর ছাত্রী মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লাকসামে পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের উত্তর লাকসাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইশা আক্তার (৮) স্থাণীয় ইকরা মহিলা মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার আলহাজ মঞ্জুর আহমেদের কণ্যা এবং সাবেক গণপরিষদ সদস্য আলহাজ জালাল আহমেদের নাতনি। জানা যায়, মাইশাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর পার্শ্ববর্তী পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থাণীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সেপ্টেম্বর ২৪, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি