শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে ইলিশ মাছ পাচারকালে কুমিল্লায় আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বুড়িচংয়ে আটোরিকশা ভর্তি ১৮০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে দুইজনকে আটক করেছেন র‌্যাব। বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে অটোরিকশা ভর্তি ইলিশ মাছ ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক করা হয় বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইউসুফ (৩৫) ও একই উপজেলার লরীবাগ গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. কাইয়ুম হোসেন (২০)।

র‌্যাব ১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর সূত্র জানায়, শনিবার মধ্যরাতে র‌্যাবের একটি দল ভারত সীমান্তবর্তী বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ভারতে পাচার করার জন্য ইলিশ মাছ অটোরিক্সা করে নিয়ে যাচ্ছিলো।

বুড়িচং থানার এসআই রাজীব কর জানান, তাদের বিরুদ্ধে রবিবার সকালে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি