শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বাসচাপায় পোশাককর্মী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিইপিজেডে সোমবার সকালে বাসচাপায় এক পোশাককর্মী নিহত হয়েছে। তার নাম রুমা বেগম, বয়স ৩২ বছর।
সিইপিজেডের ৮ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের নিউ অ্যারা ফ্যাশন নামের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, কারখানায় ঢোকার সময় একটি বাস রুমা বেগমকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুমা বেগম জেলার ফটিকছড়ি উপজেলার দুলাইছড়ির এলাকার কুদ্দুস মিয়ার স্ত্রী।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি