শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নেত্রকোনায় নিহত সেনা সদস্য জাকিরুলের বাড়িতে শোকের মাতম


নেত্রকোনায় নিহত সেনা সদস্য জাকিরুলের বাড়িতে শোকের মাতম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বাড়ি জুড়ে চলছে শোকের মাতম। ঘরে অসুস্থ কৃষক পিতা বিছানায় শয্যাসায়ী।
দুই সন্তান কোলে নিয়ে স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। মালিতে সন্ত্রাসী দের বোমা হামলায় নিহত ল্যান্স কর্পোরাল জাকিরুলের গ্রামের বাড়িতে দেখা যায় এমন করুন দৃশ্য।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের কৃষক সাফির উদ্দিনের ছোট ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে মধ্যে জাকিরুল ওরফে সোহাগ ছিল একমাত্র সরকারী চাকুরে। সকলের আশা ছিল গ্রামে ফিরে ঘর দিবে। বাবা মায়ের চিকিৎসা করাবে। দুই ছেলেকে মানুষের মত মানুষ বানাবে। সকল স্বপ্নই হেরে গেলো সন্ত্রাসীদের বোমাতে।

সূত্রেঃ বাংলাদেশ প্রতিদিন

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি