মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শক্তিশালী কাতারকে হারিয়ে বাংলাদেশের চমক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্বাগতিক কাতারকে হারিয়ে চমক দেখাল বাংলাদেশের কিশোররা। দোহার গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে গতকাল রবিবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পায় ২-০ গোলে। শুরু থেকেই দাপুটে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশের কিশোররা। তবে দ্বিতীয়ার্ধে দীপক রায় ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলের সুবাদে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের দল।নিজেদের প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে লড়াই করে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কাতারকে হারিয়েই দিয়েছে কিশোররা। যদিও এই জয়ে বাছাইপর্বে পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি লাল সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচ জিতে গ্রুপ ‘ই’ থেকে ইয়েমেন নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। ১০ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ হিসেবে পাঁচ দল উঠবে চূড়ান্ত পর্বে। নিজেদের গ্রুপে রানার্সআপ হলেও গোল ব্যাবধানে পিছিয়ে থেকে পাঁচ সেরা রানার্স আপে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ।

পূর্বাশানিউজ/২৫সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি