শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেহাল সড়কে দুর্ভোগ যন্ত্রণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকায় ৬শ’ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ : মেরামতে উত্তরে ১৫০০ কোটি ও দক্ষিণে ১১৩০ কোটি টাকার বাজেট : সবচে’ ভয়াবহ মালিবাগ-রামপুরা সড়ক, তবে চলতি বছর মেরামতের নিশ্চয়তা নেই
রাজধানীজুড়ে বেহাল সড়কে দুর্ভোগ, যন্ত্রণা আর বিড়ম্বনা। টানা বৃষ্টি আর পানিবদ্ধতার কারণে বেশিরভাগ সড়কই এখন চলাচলের অযোগ্য। মূল সড়ক থেকে অলিগলি সর্বত্রই একই হাল। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। এর বাইরে বছরজুড়ে চলমান খোঁড়াখুঁড়িতো আছেই। দুই সিটি কর্পোরেশনের প্রাথমিক হিসাব মতে, রাজধানীজুড়ে ৬০০ কিলোমিটারের বেশি সড়কের অবস্থা খারাপ। এর মধ্যে সবচেয়ে বেহাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন মালিবাগ থেকে রামপুরা ব্রিজ হয়ে বাড্ডা পর্যন্ত সড়ক। আর দক্ষিণে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে কুতুবখালী পর্যন্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরতুল্লাহ গতকাল বলেন,…

পূর্বাশানিউজ/২৬সেপ্টেম্বর ২০১৭/মাহি

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি