শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ইংরেজিতে ৩৩ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তির সুযোগ


কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ইংরেজিতে ৩৩ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তির সুযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষায় ইংরেজিতে ফল বিপর্যয়ের কবলে পড়েছিল। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী পূজা এইচএসসি পরীক্ষায় ৩৩ নম্বর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সে ইংরেজি বিভাগে পড়ার সুযোগ করে নিয়েছে।

এই সাফল্যের পর ফল বিপর্যয়ের কারণে তার জীবনে বয়ে যাওয়া ঝড় এবং দৃঢ়তার বিষয় উল্লেখ করে পূজার বাবা চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার তার ব্যাক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বলেন “আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে চান্স পেলো। কুমিল্লা বোর্ডের ইংরেজি পরীক্ষকের দায়িত্বে অবহেলা ও খামখেয়ালিপনার কারণে তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা কাটিয়ে উঠে সে আবার নিজেকেই প্রমাণ করলো। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য পড়বে। নিজেকে তৈরিও করেছিল সেভাবে। কিন্তু এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকের খামখেয়ালিপনা তাকে বিপর্যস্ত করে ফেলে। ইংরেজি ২য় পত্রে ৮০, ১ম পত্রে ৩৩ নাম্বার। কী পরিমাণ আন্ডারমার্কিং হলে এমনটা হতে পারে আমার বোধগম্য নয়।

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ইংরেজিতে ৩৩ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তির সুযোগ

যেহেতু রিএঙ্ামিনের কোনো সুযোগ নেই তাই পরীক্ষকের খামখেয়ালিপনার কাছে তাকে হার মানতে হলো। সেদিনই সে বলেছিলো, এর জবাব আমি দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। সে তা-ই করে দেখালো। ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি ২৫ নাম্বারে সে পেয়েছে ২১ নাম্বার। সেদিন এই মেয়েটি হতবাক করার মতো রেজাল্ট (৩৩ নাম্বার) দেখে কষ্টের হাসি দিয়ে বলেছিলো, ‘স্যার আমি এর জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেবো। যদি রিএঙ্ামিনের সুযোগ থাকতো তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমি ৮০ পাবো। তো যাই হোক, আমি তো পাস করেছি। আমার অনেক সহপাঠী তো ইংরেজি ১ম পত্রে ফেল করেছে। তাদের জীবন থেকে তো একটি বছর চলে গেলো পরীক্ষকের খামখেয়ালিপনার কারণে। সেদিন সে আরো বলেছিলো, আমি হয়তো বিসিএস দেবো, ভাগ্য হয়তো আমাকে অনেক উপরে নিয়ে যাবে। কিন্তু আমার মার্কশীটে তো ৩৩ নাম্বার থেকে যাবে। এটি তো আমার জন্যে অনেক কষ্টের, বেদনার। আর কোনো শিক্ষার্থীর ভাগ্যে যেনো এমন দুর্ঘটনা না ঘটে কোনো পরীক্ষকের খামখেয়ালিপনার কারণে।

এ মেয়েটির অভিভাবক হিসেবে কুমিল্লা বোর্ড কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে, এ রকম অপদার্থ, অযোগ্য, মস্তিষ্ক বিকৃত ইংরেজি শিক্ষককে যেনো আর পরীক্ষক বা প্রধান পরীক্ষক করা না হয়। সারা জীবনের একজন ছাত্র-ছাত্রীর প্রচেষ্টা এই সমস্ত অযোগ্য ইংরেজি শিক্ষকের কারণে শেষ হয়ে যেতে পারে। (ইংরেজী শিক্ষকদের সাতকাহন পরে লিখবো)।তার জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো। কোলে-পিঠে করে ওকে গড়ে তুলেছি। পূজোর সময় জন্ম বলে তার নাম রেখেছিলাম পূজা। শুভ কামনা মামনি।’’

পূর্বাশানিউজ/২৭সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি