
পূর্বাশা ডেস্ক:
গত কয়েকদিনের ভ্যাপসা গরমে হাপিয়ে ওঠেছেন নগরবাসী। এক দিকে গরম অন্যদিকে লোডশেডিংয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা রীতিমত বিনিদ্র রাত কাটাচ্ছিলেন।
আজ বুধবার সকালেও ঘুমোট আবহাওয়া ছিল। এসবের অবসান ঘটিয়ে অবশেষে সকাল পৌনে ৯টার দিকে আচমকা দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। অনেকটা স্বস্তি ফিরে আসে নগরবাসীর মাঝে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী হ্রাস পেতে পারে।
27/09/2017/ Choity.

























































