
পূর্বাশা ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড সাত বছরের জন্য চারশ কোটি টাকা সংগ্রহ করবে। এর জন্য সাবঅরডিনেটেড বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, টায়ার-টু ক্যাপিটাল পূরণের জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। এর জন্য বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিনের (বিএসইসি) অনুমোদন পেতে আবেদন করা হবে।
২৭ সেপ্টেম্বর ২০১৭/ Choity.
























































