শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন…


কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন…


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর আলকরণ এক নম্বর গলির আব্দুস সামাদের বাড়ির দ্বিতীয় তলার ১৮ নম্বর বাসার খাটের উপর শান্তার মরদেহ রেখে তার স্বামী মিঠু পালিয়ে যায়। পরে প্রতিবেশিরা শান্তার নিথর দেহ বিছানার উপর দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন নিহতের পিতা আনোয়ার হোসেন বেলাল বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ১৭ সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর টিক্কাচরে শান্তার দাফন সম্পন্ন হয়। নিহতের গলায় আঘাতের চিহৃ ও একটি পা ফুলা ছিল।

নিহত শান্তা কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাশারীপট্টি এলাকার আনোয়ার হোসেন বেলালের কন্যা। ৭ বছর আগে শান্তার সাথে মিঠুর বিয়ে হয়। স্বামীর পরকীয়ার বিষয়ে প্রতিবাদ করায় সাংসারিক জীবনে শান্তাকে একাধিকবার মারধর করে বাবার বাড়িতে পাঠানো হয়েছিল বলে জানা যায়।

উল্লেখ্য যে, ঘাতক মিঠু বিয়ের কয়েক বছর পরে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। এসব ঘটনায় সে কারাবরণও করে। এসব পথ থেকে ফিরে আসার জন্যও শান্তা মিঠুকে বললে তাকে শান্তাকে মারধর করতো বলে জানা গেছে।

ঘাতক মিঠু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন তা নিম্নে তুলে ধরা হল:

মঙ্গলবার

১০টা ৩০মিনিটে লিখেন:

আপনাদের যদি আমার কথা গুলি আপনাদের মনে একটু ভরসা পায় তাহলে আমার কষ্টের কথা গুলি শেয়ার করবেন..
আপনাদের কাছে হয়তো আমি নির্দোষ তা দেখাতে পারবো না কারণ এক আল্লা ছাড়া কেউ দেখেনি.. আমি নির্দোষ আল্লা যানে জানে হয়তো ওনার ইচ্ছা আমার এটা দেখানো আর কষ্ট দেবার জন্য আল্লা যা করেন ভালর জন্যই করে উনি ভুল করেন না আল্লা মালিক…সালাম সবাইকে ভাল থাকবেন…

কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন...

৯টা ৫১ মিনিটে লিখেন:

সবাইকে আমি একটা কথা বলি কেকি হারিয়েছে সব তো আমি হারিয়েছি আমি কি কিছু বুঝতাম না যে শান্ত রে খুন করলে আমার কিহবে আমি কি ভাসতে পারবো আমি কি এতটাই খারাপ ছিলাম তাকে খুন করবো আরে যেদিন শান্ত আমার মা কে পুলিশ এর হাতে বন সাইন দিয়ে আনসে আর মামারা শেষ বার বলেছিলো সেদিন হতে কথায় কথায় শান্ত আমার গায়ে হাত দিত আমি কিছুই দেখাই নাই আল্লা যানে কিন্তু কিছু কিছু জিনিস আমি খালেদ মামা এবং মামিকে বলতাম কিন্তু কোন অভিযোগ করিনায় আর আমি কতো ভাল করে ঘরে আসলাম মামা আমাকে ওষুধ পাঠাই ছিল আমি শান্ত রে বলছি দেখছেন আপনি আমারে দেখতে পারেন না কিন্তু মামা দেখতে পারেন. আমি আমার জীবনের এমন দিন আসবে তা যদি কল্পনায় আসতো তাহলে শান্ত রে আমি অনেক আগেই ওর মাকে দিয়ে দিতাম কারন শান্ত এমন করার কিছু ভুল শান্তর মায়ের আসে যেটা বলতে হয়তো অনেক জন কষ্ট পাবে তবু বল্লাম কোন মেয়ে যদি মাকে তার সামির নামে অভিযোগ করে তখন মার দায়িত্বও হল জার নামে অভিযোগ তাকে জিঘাংসা করা তা নাকরে মানুষ বলানা যে আমার মেয়েকে যালায় অন্য নারীর জন্য আপনি এমন একজন মা যে মেয়ের ঝগড়া হয় সেটা স্বাভাবিক কিনতূ আপনি মেয়েকে বলেন যে হে তে কই শান্ত বলে কে আপনি বলেন কুকুরটা শান্ত বলে নাই আপনি বলেন চাইছ তার লগে থাকিস না কয়াজায় যদি বাকিটা বুঝে দিবেন আমার নিজ কানে শুনা এবং শান্ত শারমিন এর সাথে এটা শেয়ার করছিল যে দেখছোস বোন আম্মা বলে 52.লগে না থাকতে এটা কী হয় বোইন কতুই.. যাক আরো কথা আসে যা যদি বাঁচি থাকি আরো অনেক কষ্টের কথা শেয়ার করবো…

আর সবাইকে বলি আমি পালিয়ে বাছতে চাই না আমি কোটে নিজেকে ধরা দিব যেকোনো সময়….

কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন...

৮টা ৫২ মিনিটে লিখেন:

আমার কষ্টের মাঝে সে শেষ কথা বলি আমি যদি নিজেকে নির্দোষ বা মানুষ মিথ্যা দুনিয়ার মতো আমাকে খুনি বলবে তাহলে আমি আসে পাসের লোকজন ডেকে শান্ত আত্মহত্যা করছে দেখাইতে পারতাম যদি চাইতাম তবে ওইখানে আমার শান্ত ঝুলে ছিল আমি আমার জীবনের মূল্য একটাই সে টি শুধু শান্ত আর যদি ডাক ও দিতাম তাও সবাই বলতো আমার কারণে শান্ত আত্মহত্যা করছে কারণ আমি আলকরন এর মানুষ ভাল করে জানি তখন সবাই আমাকে মারধর করতেন আর আমি শান্ত রে মৃত্যুর কারণ ভেবে মানুষ আমাকে আমার বুড়ির সামনে মারধর করতো আর আমার বুড়ির কি অবস্থা হবে তা ভেবে আমি তখন বুড়িকে অনেক কষ্ট করে লাল খান বাজার রেখে চলে আসছি….

কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন...

৮টা ০২ মিনিটে লিখেন:

মামা বাকি কথা গুলি শেয়ার করি.
বিকেলে যখন আমি ঘরে যাই তাও দেখি শান্ত আমার সাথে কথা বলেনি আমি ভাত খাই নায় সে জানত যাক তার পর আমি বুড়িকে আবার যাবে কিনা জিঘাংসা করি লাল খান বাজার সে তার মার দিকে তাকিয়ে না বলে দিল..
আমি তারপর একা লাল খান বাজার চলে যাই অন্য দিন এক কাপ চা হলেও খাই ওইদিন তাও খাই নি তাড়াতাড়ি চলে আসছি মার সাতে কথা বলে তারপর আমি মার্কেটে কাজ শেষ ঘরের দিকে যাই যাবার পথে খাদিম কখন দোকানে তাকে বলছি ভাই আমাকে তাড়াতাড়ি দিয়ে দে কারণ তখন শনিবার ঢুকতে ছিল আমি শনিবার ঘরে থাকি বেশি সে আমাকে দিয়ে দেয় আমি ঘরে যাই তার পর শান্ত একটু পর বলে দুধ নষ্ট আমি বলি থাক ভাতদিতে সে বলে নিজে না গেলে আমি যাই আমি তোমার ইচ্ছে সে পাশের ঘরের সাজু আর আমার বুড়ি ওরা ৩. জন যায় এবং আমি ৫০.টাকাও দি যদি দুধ পাল্টাতে না পারে যাক তার পর তারা আসে আসার পর আমি শান্ত রে ৫০০.টাকা দি কারণ সেদিন মামা আমাকে ৫০০. দিয়েছেন এবং আমি শান্ত রে জিঘাংসা করি কাল পারভেজ ভাইয়ের ধাওয়াত তুমি বললে না আমারে পারভেজ ভাই বলছে এ ১০০০.টাকা দিয়ে বুড়ির বোনের জন্য যেটা খুশি নিয়ে যাবো এটা বলে আমি দুষ্টুমি করে ৫০.টাকা খুঁজতে ছিলাম কারণ দুধ নাদিম পালটিয়ে দিয়ে ছিল তারপর আমি ষাট খুলে দাঁড়িয়ে ছিলাম কখন শান্ত বুড়িকে বলে ভাত খাবে কিনা জিঘাংসা কর নাকি অন্য দিকে খাই আসছে আমি তখন আমার এক বর ভাই আসে যার সাথে ছিলাম তাকে কল দি এবং লর্ড দিয়ে বলি ভাই আমি কি কিছু খাই ছিলাম সে তখন বলে কই আমিতো খাইতে দেখিনি তার পর আমি শান্তর পাশে সুই একটু পর আমি শান্ত রে জড়িয়ে ধোরি সে আমাকে ধাক্কা দেয় আমি পাসে শুইয়ে থাকি ততক্ষণে বুড়ি ঘুমিয়ে পড়ে আর একটু পর হঠাত্ কান্নার শব্দ পাই তার পর আমি শান্ত রে জিঘাংসা করি কি কিছু বলবা কি যরিনার মা সখিনা বলে আবার জড়িয়ে ধরি তখন শান্ত আমারে বলে আমি নাকি কার সাথে কথা বলি আরো যা তা আমি তখন উঠে বলি দেখো জান জান আমার মোনে অন্য কিছু ছিল না এখনো নাই তারপরেও সে কান্না করে এবং আমারে যা তা বলে আমি তখন ষাট পড়ে শান্ত রে বলি তোমার কাছে এসে কোনোদিন একটু ভাল কথা পাইনি তুমি যাই বলো জান আমার মনে অন্য কিছু ছিল না এখনো নাই তারপরেও আমি সাধে চলে যাই একটু পর আমি শান্ত রে এসএমএস ও কল দি কিন্তুু কোন সারাই পাইনি তারপর আমি আসতে একটু নিচে নেমে দেখি ঘরের দরজা বন্ধ আমি তখন আবার সিঁড়ির মন্ধে বসে আবার কল দি তাও দেখি কোন সারাই পাই না আমি হঠাত্ মনে হলো শান্ত কখনো তো ঘরের দরজা বন্ধ করে না খোলা থাকে তা ভেবে আমি তখন দরজায় দিকে যাই গিয়ে দরজায় ধাক্কা দেয় দেখি দরজা বন্ধ তখন আমি শান্ত রে ডাক দিতে থাকি কিছু বলে না আমি অনেক কষ্ট করে দরজার ফাঁক করে দেখি কারণ ভেতরে পর্দা ছিল দেখি আমার শান্ত ফেনের সাথে ঝুলে আছে তাঁর ঝুলন্ত দেখে আমি আর নিজের হুশ ঠিক রাখতে পারিনি পাশে বোটকি দেখতে পাই আমি তখন দরজায় বোটকি দিয়ে দরজা অনেক কষ্ট করে খুলে ফেলি আমি খুব কষ্ট করে লিখতে ছিল কারণ সেদিন আমি কখনও দেখতে পাবো আমি আমার শান্ত রে এভাবে…খমা করবেন আমি আর লিখতে পারছিনা খুব কষ্ট.মনে আমার..

কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন...

৩টা ৫৫ মিনিটে লিখেন:

যদি শান্ত রে খুন করতে চাইতাম তবে আল্লার কাছে মানুষ অনেক কিছু চায় আমি শান্ত রে চাইছিলাম আল্লা তাহা নিয়েছিল তবে আল্লা আবার নিয়ে গেল হয়তো আমাদের পুর্ণ জনম হবে তাই আমি আমার জীবনের মূল্য এক শান্ত ছিল মা ভাই বোন আছে কিন্তু শান্তর জন্য অদের থেকে অনেক আগে দূরে চলে আসছি…

‘শান্তা’ ও ঘাতক মিঠুর মেয়ের ছবি দিয়ে ৩টা ৪৩ মিনিটে লিখেন:

সবার কাছে আমি আমার বুড়ির জন্য ধোয়া চাই অনেক জন আমার বুড়ির কে নিয়ে স্পনো দেখে হয়তো তারা জানে না আমি নিজের জীবন দিয়ে আমার শেষ ইচ্ছেটা আইনের কাছে চাইবো যারা নিজের মেয়েকে জীবনের মূল্য কি শিখাতে পারেনি তারা আমার বুড়ির জন্য কি করবে যদি বুড়ি ওদের কাছে থাকে আমি বেচে কি লাভ শেষ দাবি হবে আমি মরলে যাতে আইন দেখে শুনে সঠিক জায়গা ঠিক করবে আমার বুড়ি কই থাকবে তবে ওইখানে না….

১টা ৫৩ মিনিটে লিখেন:

খালেদ মামা আমি কিভাবে আপনাকে বুঝাইতে পারবো জানিনা মামা এবং সবাইকে সেদিন এর কথা বলি যার কোনও প্রমাণ নাই আল্লা ছাড়া.
আমি কিভাবে বলবো জাক সরু করি যেভাবে দিবেন দিবেন আপনাদের বিবেকের ওপর..
ঘটনার ২.দিন আগের থেকে বলি যেখান থেকে সরু..
১৪/৯/২০১৭.. সকাল ৭.টার পরের কথা শান্ত আমারে ঘুমের মধ্যেই যাতা বলে ডাকলো…
প্রথম বলে একটি বি.এল..নম্বর টায় কেন কল দিলি রাত ভর পেম এর আলাপ করছিযে এ বলে গালাগালি করতে থাকে আমি তাকে বলছি যে তোমার ভুল হইতেছে তারপরও গালাগালি করতে থাকে আমি তখন শান্তরে বলি তুমি আমার মোবাইলে হাত দিবানা কখনো সে আরো রেগে যায় এবং আবার গালাগালি করতে থাকে তার পর আমি থাকে বলি যে সামির জিনিস ধরাকী ঠিক কিনা তোমার মাকে জিঘাংসা কর সে সাথে সাথে কল দেয় এবং যাতা বলতে থাকে ওর মাকে..তখন আমি সাট পড়ে সাধে চলে যাই একটু পর সে সাধে এসে আমাকে আরো বেশি গালাগালি করে আমি তখন বুড়িকে কিছু লাগবে কিনা জিঘাংসা করে ঘড় খরছ দিয়ে চলে যাই মার্কেটে….
কখন থেকে শান্ত আমার সাথে আর ভাল করে কথা বলে না. সেদিন আমি কোন খাবার খাইনি তার পরের দিন সকালে খুব খিদে লাগছিল নাসতা করবো বলে ঘুম থেকে উঠে বুড়ির সাথে দুষ্টামি করতে ছিলাম শান্ত রুটি বাযটে ছিল হটাথ শান্ত আবার কিছু বলতে লাগলো আমি বুড়িকে দাদুর বাসায় যাবে কিনা জিঘাংসা করি আর কিছু লাগবে কিনা জিঘাংসা করে বুঝতে পারি লাল খান বাজার যাবে না সেই দিন শুক্রবার ছিল.
আমি টাকা দিয়ে চলে যাই মার্কেটে..
দুপুর হয়ে গেল কল আসে না আমি ভাবছি মোবাইলে টাকা নাই তাই হয়তো আমি শান্তর মোবাইলে টাকা দিয়ে দি তার পর কয়েকটি মিস কল দি তাও কল আসে না বিকেল হবার পর আমি বাসায় যাই… খমা দিবেন………
এ..এসএমএস লিখতেছি এখন একটি কথা শুনে আমি আবার আরও একটি কষ্ট পাইলাম শান্ত নাকি গর্ভবতী ছিলেন এ আল্লা একি তোমার লীলা কয়দিন আগে শান্ত আমারে বলে আমাদের কী আর একটি বাবু আসবে না ওই শান্ত কি করলি হয়তো তুই যানতি না এ কথা ও আল্লা আর কতো কষ্ট দিতে চাষ আমারে আমিতো আর পারছিনা কষ্ট সইতে…আমি লিখতে পারছিনা এখন…

কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন...

সোমবার

‘শান্তা’ ও ঘাতক মিঠুর মেয়ের ছবি দিয়ে রাত ১১টা ২১ মিনিটে লিখেন:

মা ও মা তুমি জানো আমি কি সখিনার গায় হাত দিছি তুমি তো বলছো তুমি সময় হলে সব বলবা মা ওই বুড়ি তুই জানিস না তাই হয়তো ভেবেছিস না মা আমি কিছু করিনি আমি সাধে ছিলাম.

রাত ১০টা ২২ মিনিটে লিখেন:

আমি শান্ত রে খুন করি নাই আল্লা ছাড়া কেউ দেখেনি আমি কিভাবে আপনাদের বুঝাইতে পারবো জানিনা মামা আমি কিভাবে খুন করি শান্ত রে একটি থাপ্পড় দি নাই যেটা আল্লা যানে যেদিন থেকে আপনারা বলেছিলেন যদি শান্ত কিছু করে আপনাদের বলতে..
কালন আন্টি.সুমন মামা.মিজান মামা.খালেদ মামা.ফিরস মামা এবং পুলিশ আমাকে বলে দিয়েছেন.

রাত ১০টা ০৪ মিনিটে লিখেন:

আমি আমার বুড়ির মা কে মারিনাই আমি বাছার জন্য বলি না যদি কারো আমার ওপর বিশ্বাস থাকে আমার একটু ভরসা দেবেন আমি দেখতে পারবো না যে আমি নির্দোষ তবে একদিন আল্লা কোন না কোন ভাবে সত্যটি দেখাবে.

রাত ০৯টা ৪৯ মিনিটে লিখেন:

আমি আমার বুড়ির জন্য আসি নয়তো সেদিন আমিও তার সাতে যেতে চাইছি কিন্তু আমার বুড়ির দিকে তাকিয়ে পারলাম না.

কুমিল্লার তরুনী শান্তা হত্যা মামলার আসামী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে যা যা লিখেছেন...রাত ০৯টা ৩০ মিনিটে একটি ছবি দিয়েছেন যাতে লেখা ছিল:

আমার কষ্টের মাঝে প্রথম কথা আমার মাকে.. মা সালাম নিও… আমি কিছু করিনি এক আল্লা ছাড়া কেউ দেখেনি… মা আমি ছাদে ছিলাম…

পূর্বাশানিউজ/২৭সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি