শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহানবী (সা.)-এর উম্মতকে আল্লাহ সমূলে বিনাশ করবেন না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র কুরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেন, তারা (ফেরেশতারা) বলল, ‘হে লুত! আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না।

সুতরাং তুমি রাতের কোনো একসময়ে তোমার পরিবারবর্গসহ বেরিয়ে পড়ো। আর তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী নয় (সে যাবে না)। তাদের [লুত (আ.)-এর জাতির] যা ঘটবে, তারও [লুত (আ.)-এর স্ত্রীরও] তা-ই হবে। নিশ্চয়ই প্রভাত তাদের (ধ্বংসের) জন্য নির্ধারিত সময়। প্রভাত কি কাছেই নয়?’ (সুরা : হুদ, আয়াত : ৮১)

তাফসির : বারবার চেষ্টা করেও লুত (আ.) তাঁর জাতিকে অপকর্ম থেকে বিরত রাখতে ব্যর্থ হন। পাপাচারী জনগোষ্ঠীর চাপ ও হঠকারী আচরণে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন। আগত ফেরেশতারা তখন নিজেদের পরিচয় ব্যক্ত করেন। তাঁরা তাঁদের আগমনের উদ্দেশ্য খুলে বললেন।

তাঁরা তাঁকে অভয় দিয়ে বলেন, ‘ওরা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না। ’ এমন সময় জিব্রাইল (আ.) বের হয়ে আসেন। তিনি পাপীদের মুখমণ্ডলে নিজের ডানা দিয়ে এক ঝাপটা দিলেন। সঙ্গে সঙ্গে ওরা অন্ধ হয়ে পালাতে শুরু করে। এ প্রসঙ্গে অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তারা লুতের কাছ থেকে তার মেহমানদের ব্যাপারে অসৎ উদ্দেশ্যের দাবি জানায়। তখন আমি তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম…। ’ (সুরা : ক্বমার, আয়াত : ৩৭)
ফেরেশতারা লুত (আ.)-কে আরো জানালেন যে খুব সকালেই এই পাপাচারী জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তাঁরা রাতের মধ্যেই তাঁকে পরিবারবর্গসহ শহর ত্যাগ করতে বললেন। তবে ফেরেশতারা এটাও জানিয়ে দিলেন যে লুত (আ.)-এর স্ত্রী আল্লাহর আজাবে ধ্বংস হবে। কারণ সে নবীকে সমর্থন না করে পাপিষ্ঠ জনগোষ্ঠীর পক্ষ অবলম্বন করেছিল।

নিজ জাতির অপকর্মে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন হজরত লুত (আ.)। তাই তিনি খুব দ্রুত আজাব প্রত্যাশা করেছিলেন। প্রভাতের সময় আজাব আসবে—এ কথা শুনে লুত (আ.) বললেন, ‘প্রভাত হতে তো এখনো অনেক দেরি। ’ এর জবাবে ফেরেশতারা তাঁকে আরেকটু ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তাঁরা বলেন, ‘প্রভাত কি কাছেই নয়? অর্থাৎ রাতটি পার হলেই তো প্রভাত। তখনই তো আজাব আসবে। ’

ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিন প্রভাতেই লুত (আ.)-এর জাতির ফয়সালা হয়ে যায়। পরকালের চূড়ান্ত বিচারের আগে দুনিয়ায়ই তারা নির্মম পরিণতি বরণ করে।

মহানবী (সা.)-এর উম্মতকে আল্লাহ সমূলে বিনাশ করবেন না বলে ওয়াদা করেছেন। তাই বর্তমানেও কেউ কেউ সমকামিতার মতো জঘন্য অপরাধ করলেও তাদের সমূলে ধ্বংস করে দেওয়া হয় না। তবে সন্দেহ নেই যে প্রকৃতি এই প্রকৃতিবিরোধী কাজের প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। ইন্টারন্যাশনাল জার্নাল ও এপিডিওলজিতে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, সমকামী ও উভয়কামীরা অস্বাস্থ্যকর জীবন যাপন করে। তাদের গড় আয়ু স্বাভাবিকের চেয়ে কম। গবেষণায় আরো দেখা গেছে যে স্বাভাবিক যৌনাচারের চেয়ে সমকামীদের অবসাদ, আত্মহত্যা ও নেশায় আসক্তির আশঙ্কা প্রায় ৫০ গুণ বেশি। সমকামিতা সিফিলিসের মতো রোগ ছড়াতেও ব্যাপকভাবে দায়ী। যুক্তরাষ্ট্রে মিনেসোটাতে ২০০৮ সালে সিফিলিস ৪০ শতাংশ বেড়ে যাওয়ার কারণ উদ্ঘাটনে সমকামিতার সম্পর্ক পাওয়া যায়। সমকামিতা এমন বিষয়, পৃথিবীর সব ধর্মে যা অপরাধ হিসেবে বিবেচিত। এটি কেবল ধর্মবিরোধীই নয়, এটি সম্পূর্ণ অপ্রাকৃতিক, অবৈজ্ঞানিক ও নিকৃষ্টতম কাজ। অল্প কিছুদিন আগে বিশ্ব গণমাধ্যমে খবর বেরিয়েছে—ইংল্যান্ডে সমকামীদের মধ্যে ছড়িয়ে পড়ছে ‘সুপার গনোরিয়া’।

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল ও প্রিভেনশনের মতে, সমকামীদের মধ্যে এইডস আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। ইতিমধ্যে ‘গে রোগ’ নামে কিছু রোগ পরিচিতি লাভ করেছে। এর একটি হলো ‘স্টাপ স্টেইন’। এগুলো প্রকৃতির প্রতিশোধ ছাড়া আর কিছুই নয়।

পূর্বাশানিউজ/২৯সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি