শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার কুচাইতলী এলাকায় ১০০ কেজি গাজাসহ ১ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭


স্টাফ রিপোর্টারঃ
গত ৩০ সেপ্টেম্বর এসআই মোঃ শরীফুল ইসলাম খান, এসআই  মোঃ শহিদুল বাশার, এএসআই মোঃ সরোয়ার হোসেন তালুকদার, এএসআই  হুমায়ন কবির সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে রাত ১২ টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর সাকিনস্থ কুচাইতলী রাস্তার উপর হইতে আসামী  রফিকুল ইসলাম (৩২) ( পিতা-ননা মিয়া, সাং-ছনগাও(পূর্ব পাড়া), থানা- সদর দক্ষিন, জেলা-কুমিল্লা) কে ৫ টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১০০ কেজি গাঁজাসহ আটক করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়।

অক্টোবর ১, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি