শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফাঁস হলো হুয়াওয়ে মেট ১০ প্রো এর তথ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন মেট ১০ নিয়ে ইতোমধ্যে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। এমনকি মেট ১০ লাইটের তথ্য ফাঁস হয়েছে। তবে এবার সঠিক তথ্যফাঁসকারী ইভান ব্লাস তার টুইটার অ্যাকাউন্ট থেকে মেট ১০ প্রো এর ছবি ফাঁস করেছেন। যেখানে দেখা গেছে, এই ডিভাইসটি অন্য দুটির তুলনায় অনেক আলাদা।

মেট ১০ প্রো’তে অন্য দুটি ডিভাইসের মতো ডুয়েল ব্যাক ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও পার্থক্য রয়েছে অন্য জায়গায়। ফোনের বেজেল আরও ছোট যা ফ্রন্ট সাইডকে গ্যলাক্সি এস৮ অথবা নোট ৮ এর মতো লুক দিয়েছে। এছাড়াও পেছনের দিকে রয়েছে ভিন্ন ভিন্ন রঙের ব্যান্ড। আর ক্যামেরার বাম পাশে আছে লেইকা ব্র্যান্ডের ফ্ল্যাশ এবং ডান পাশে সেন্সর।

এদিকে সম্প্রতি প্রতিষ্ঠানটি ইউটিউব চ‍্যানেলে তাদের মেট সিরিজের ফোনের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। ওই টিজার ভিডিওতে দেখান হয়েছে ডিভাইসে ডিফল্টভাবে যুক্ত থাকতে পারে নানা ধরনের এআই প্রযুক্তি। তবে প্রযুক্তিগুলো কি ধরনের হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ‍্য জানানো হয়নি।

চলতি মাসের ১৬ তারিখে উন্মোচিত হবে হুয়াওয়ের নতুন ফ্ল‍্যাগশিপ ফোন ‘মেট ১০’। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এই ফোন উন্মোচনের তারিখ ঘোষণা করে।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি