শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার কর‍া হয়েছে। সোমবার সকালে রাস্তার পাশে ওই ময়লার স্তুপ থেকে নবজাতককে উদ্ধার করেন শাহীনুর বেগম নামের এক স্থানীয় বাসিন্দা।

তিনি বলেন, সকালে রাস্তার পাশে ময়লার মধ্যে দেখি পলিথিনের একটি প্যাকেট বিড়াল টেনে নিয়ে যাচ্ছে। পলিথিনের ব্যাগটি খুলে দেখি ভেতরে একটি নবজাতক। আমি বাচ্চাটিকে প্রথমে বাসায় নিয়ে আসি। এরপর খিলগাঁও খিদমা হাসপাতালে নিয়ে যাই।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/০২ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি