শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওয়াশিংটন থেকে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিন সফরে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেছেন।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডুলেস আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি ওয়াশিংটন ত্যাগ করেন।

ফ্লাইটটি মঙ্গলবার বিকাল ৩টায় লন্ডনের হিথ্রো আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। লন্ডনে প্রধানমন্ত্রী তিন দিন অবস্থানের পর ৭ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছেন।

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটনে যান। সেখানে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা থাকলেও ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে বিলম্ব হয়।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেন।

পূর্বাশানিউজ/০৩ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি