
পূর্বাশা ডেস্ক:
বিপুল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সফলতার কথা সবার জানা।অভিনয় ও নির্মাণে তার সফলতার শীর্ষ সোপানে তার অবস্থানের কথা সবার জানা। আজ এই জনপ্রিয় অভিনেতার শুভ জন্মদিন। বছরের অন্যান্য দিনগুলোতে শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনে তিনি কখনো কোনও শুটিং রাখেন না।
জাহিদ হাসান বলেন, ‘জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরও ১টি বছর চলে গেল। তবে পরিচিতি অপরিচিত নানাজনের যে শুভেচ্ছা বার্তা, ভালোবাসা পাই সেটা আমাকে অনেক বেশী আনন্দিত করে। সাধারণ মানুষের ভালোবাসা জীবনের বড় পাওয়া। আর যেহেতু আমি নিজেই এতিম, তাই জন্মদিনে এতিমদের সঙ্গেও কাটাবো বিশেষ সময়।’
বর্তমানে জাহিদ হাসান নির্দেশিত ও অভিনীত ধারাবাহিক নাটক ‘রাজু ৪২০’ এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। এরইমধ্যে বাংলাভিশনে প্রচার শেষ হয়েছে তার নির্দেশিত ও অভিনীত ‘ভ্যাগাবণ্ড’ ধারাবাহিকটি।
এছাড়া শিগগিরই আরটিভিতে প্রচারে আসছে তার অভিনীত ও নির্দেশিত ‘সেন্টিমেন্টাল সেলিম’ ধারাবাহিকটি ।এছাড়াও প্রচার শুরু হবে মাছরাঙা টিভিতে ইমরান হাওলাদার নির্দেশিত জাহিদ হাসান অভিনীত ‘ডন’ ধারাবাহিকটিরও।
04/10/ 2017/ Choity.

























































