শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জঙ্গিমুক্ত দেশ গড়তে মার্শাল আর্ট শেখার আহ্বান ইনুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের মার্শাল আর্ট শেখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‌‘বয়সীরা সরাবে রাজাকার-জঙ্গি-মাদক-দুর্নীতির জঞ্জাল, আর মার্শাল আর্ট রপ্ত করে শিশু-কিশোরেরা হবে দেশপ্রেমে মোড়ানো দুরন্ত সোনার মানুষ। এভাবেই গড়ে উঠবে মাদক ও জঙ্গিমুক্ত নতুন বাংলাদেশ।’

আসন্ন ‘শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৭’ এর প্রস্তুতি উপলক্ষে শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে সবার সহযোগিতা কাম্য’, বলেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আয়োজক সংস্থা বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি, যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক কারাতে রেফারি হুমায়ুন কবির জুয়েল, স্যাম্বো অ্যান্ড কুরাশ মার্শাল আর্ট এর সভাপতি মো. হুমায়ুন কবির ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি দিলদার হাসান দিলু উপস্থিত ছিলেন।

অক্টোবর ৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি