শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে যুবকের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৭


আনিছুর রহমান,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আল আমিন বলেন, লাশটি উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাথায় রক্তাক্ত জখম রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে নিহত ব্যক্তির কিভাবে মৃত্যু হয়েছে।

অক্টোবর ৭, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি