শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় দেশীয় অস্ত্রসহ কামাল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) উপজেলার অম্বরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কামাল হোসেন ওই গ্রামের মাসুম ফকিরের ছেলে।
জানাযায়, অম্বরপুর বাজারে দোকান ভিটি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা হয়। ওই মামলাটি রায় হওয়ার পর পুলিশের উপস্থিতিতে দখল বুঝানোর সময় কামাল বস্তায় করে দেশিয় অস্ত্র (দা-ছেনি) বহনকালে পুলিশ তাকে আটক করেন।
এব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) আতিকুর রহমান জানান, দেশিয় অস্ত্র বহনের দায়ে তাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বাশানিউজ/০৮ অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি