বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বায়োমেট্রিক পদ্ধতিতে ৯১ হাজার রোহিঙ্গা নিবন্ধিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৭


পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারে সেনা ও নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতনের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৯১ হাজার ৪২৩ জন বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধিত হয়েছেন।

সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় পাঁচটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।
পাসপোর্ট অধিদফতর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, কুতুপালং ক্যাম্পে ২ হাজার ৭৯ জন, নোয়াপাড়া ক্যাম্পে ২ হাজার ৪৯৩ জন, থাইংখালী ক্যাম্পে এক হাজার ৬৬৪ জন, বালুখালী ক্যাম্পে এক হাজার ৯৭ জন, লেদা ক্যাম্পে এক হাজার ৭৬২ জনসহ শনিবার পাঁচটি কেন্দ্রে মোট ৯ হাজার ৯৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে নতুন করে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। তখন থেকে রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে। এ পর্যন্ত নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৫ লাখের বেশি।

পূর্বাশানিউজ/০৮ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি