
পূর্বাশা ডেস্ক:
৫ অক্টোবর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়ে মেটবুক উন্মোচন করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। আধুনিক ব্যবসায়িক পেশাদারের চাহিদার কথা মাথায় রেখে টু-ইন-ওয়ান ফ্ল্যাগশিপ ল্যাপটপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
এ প্রোডাক্টিভিটি টুলটি মোবিলিটি, উচ্চ কর্মদক্ষতা, কাজ ও বিনোদনের সম্মিলিত উদ্ভাবন।
যে কোনো মুহূর্তে নিরবচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে মেটবুকটি বহনযোগ্য ও দৃষ্টিনন্দন নকশার একটি উপযুক্ত সংমিশ্রণ। রূপান্তর করা যায় এবং সহজে ব্যবহারযোগ্য এমন ডিভাইস ব্যবহারে আগ্রহীদের চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রিমিয়াম ক্যাটাগরির মেটবুকটি তৈরি করা হয়েছে। রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন শেন উই, বিশ^সেরা ক্রিকেট অলরাউন্ডার ও হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ঝ্যাং লিন এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাও হাওফু প্রমুখ। স্মার্টফোনের মোবিলিটির সঙ্গে ল্যাপটপের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে কাজে লাগানো হয়েছে মেটবুকটিতে। ডিভাইসটি তৈরি করা হয়েছে উন্নতমানের অ্যালুমিনিয়াম উপাদান দিয়ে, ফলে এটি দেখতে অভিনব ও অভিজাত ঘরানার। অন-দ্য-গো বা চলার পথের শক্তিশালী ফিচারসমৃদ্ধ মেটবুকটি ৬৪০ গ্রাম, ফলে যে কোনো স্থানে বহনযোগ্য।
মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত মেটবুকটি সপ্তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ক্ষমতাসম্পন্ন, যা দুর্দান্ত গতিতে যে কোনো ব্যবসায়িক কাজ করতে সক্ষম। সর্বোচ্চ ১৬জিবি ডিডিআরফোর র্যাম এবং সর্বোচ্চ ২৫৬জিবি সলিড-সেøট ড্রাইভের (এসএসডি) সঙ্গে সর্বোচ্চ ১টিবি হার্ডডিস্ক ড্রাইভ ফিচারসমৃদ্ধ এটি। অভিনব স্ট্যাকড হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি করায় প্রসেসরকে ঠা-া রাখার জন্য মেটবুকে কোনো ফ্যান ব্যবহার করা হয়নি। ফলে ব্যবহারের সময় এটি থাকে পুরোপুরি জিরো নয়েজ বা আওয়াজহীন। এছাড়া মেটবুকটি ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, ডুয়েল ডিজিটাল মাইক্রোফোন এবং ডুয়েল স্পিকার প্রযুক্তিসম্পন্ন।
২০১৭/রুমকী
























































