শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় ইচ্ছাশক্তি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে : মুহিত


প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় ইচ্ছাশক্তি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে : মুহিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গৃহিত কর্মসূচির ব্যাপারে অবিচল আস্থা আর আন্তরিকতা থাকলে তা কখনো থেমে থাকে না। বাংলাদেশ তার প্রমাণ এবং গরিব রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ এমডিজি অর্জনে সক্ষম হয়েছে।

এমডিজির পথ ধরে বাংলাদেশ এসডিজিতে এগুচ্ছে দৃপ্ত প্রত্যয়ে।

১০ অক্টোবর মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতর সংলগ্ন মিলেনিয়াম হিল্টন হোটেলের ডিপ্লোমেট বলরুমে ‘টেকসই উন্নয়নের পথে এমডিজির শিক্ষা’ সেমিনারের উদ্বোধনী বক্তব্যে মুহিত এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ৬৫ বছর যাবত আমি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। ২০০০ সালে এমডিজি কর্মসূচি গ্রহণ করে জাতিসংঘ। তারও এক বছর আগে আমরা বাংলাদেশে এমডিজির আওতাধীন অনেক প্রকল্প হাতে নিয়েছিলাম। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আমরা সব সময় সব সময় সমন্বিত উদ্যোগ নিচ্ছি এবং সে পরিকল্পনার সাথে গোটা জনগোষ্ঠিকে একিভূত করা হচ্ছে।

পূর্বাশানিউজ/১১অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি