বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্লু হোয়েল ও ক্ষতিকর গেমস-এর তথ্য জানান ২৮৭২ নাম্বারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্লু হোয়েল এবং এ ধরণের ক্ষতিকর মোবাইল ও অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সবাইকে বিরত রাখতে বিটিআরসি অফিস সময়ে ২৮৭২ নাম্বারে ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘বর্তমানে ইন্টারনেটের বিভিন্ন সামাজিক মাধ্যম ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপস এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্ষতিকর আসক্তিমূলক, জীবন হানিকর, গেমস পরিচালিত হচ্ছে। এসকল ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ ব্যবহার করে স্কুল কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণ-তরুণীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত পরিস্থিতির প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনগণের ব্যাপক সচেতনতা প্রয়োজন।’

‘সচেতনতা বৃদ্ধির জন্য ক্ষতিকারক  অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সন্তানকে বিরত রাখুন।

এ সংক্রান্ত ওয়েব লিংক/এড্রেস/অ্যাপস এর তথ্যাদি অফিস সময়ে ২৮৭২ নাম্বারে ফোন করে বিটিআরসিকে অবহিত করুন।

পূর্বাশানিউজ/১১অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি