শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০১৭


পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বারে দুই মাথা নিয়ে একটি ছেলে শিশু জন্মগ্রহণ করেছে। উপজেলার সেবা হাসপাতালে শুক্রবার রাতে শিশুটি ভূমিষ্ঠ হয়।
বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন বলে জানান হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন।

হাসপাতাল সূত্র জানায়, জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সিমার পাড় এলাকার ওমান প্রবাসী সাদ্দাম হোসেনে স্ত্রী মরিয়ম বেগম শিশুটির জন্ম দিয়েছেন।

এ ব্যাপারে ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, মরিয়ম বেগমের প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে সেবা হাসপাতালে ভর্তি করে। অস্ত্রোপাচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। প্রথমে দুইটি মাথা দেখে ধারণা হয়েছে জোড়া সন্তান। তবে পরে দেখা গেছে একটি শিশুর দুইটি মাথা রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সূত্রে :বাংলাদেশ প্রতিদিন।

পূর্বাশানিউজ/১৪অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি