মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে মাশরাফিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বোলারদের ধূসর প্রদর্শনীর মাঝেও টেস্ট সিরিজে মোস্তাফিজ ছিলেন খানিকটা ব্যতিক্রম। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডের কঠিন পরীক্ষায় নামার আগে সেই মোস্তাফিজকেও হারিয়ে বড় ধাক্কাই খেল বাংলাদেশ। পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না তার । সিরিজের বাকি দুই ওয়ানডেতে বাঁহাতি পেসারকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।

টেস্টে বাজেভাবে হারার পর প্রোটিয়াদের আমন্ত্রিত একাদশের বিরুদ্ধেও বাংলাদেশ ৬ উইকেটে হেরেছিল। ঠিক এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে দুপুরে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে মাশরাফিরা। গতকাল মাশরাফি বিন মর্তুজা গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ আক্রমণাত্বক ক্রিকেট খেলবে।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি