সোমবার,১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে চাপাতিসহ দুই ছিনতাইকারী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে চাপাতিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকের বিষয়টি স্বীকার করলেও ছিনতাইকারীদের পরিচয় জানাতে পারেননি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার। তিনি বলেন, চাপাতিসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। শনিবার দিনগত রাতে চান্দগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

পরিচয় জানতে চাইলে ওসি আবুল বাশার বলেন, বিস্তারিত পরে জানাতে পারবো।

পূর্বাশানিউজ/১৫অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি