রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মুস্তাফিজের সিরিজ শেষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ইনজুরির কারণে গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ছিলেন না কাটার মাস্টার পেসার মুস্তাফিজুর রহমান। ম্যাচটিও বাংলাদেশ হেরেছে শোচনীয়ভাবে।
এবার জানা ইনজুরির কারণে পুরো সিরিজই মিস করবেন তিনি। প্রথম ওয়ানডে শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একথা জানান।

তিনি বলেন, ‘‘ওর যখন থেকে চোট লেগেছে তখন থেকেই জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট। ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ। ’’

শনিবার কিম্বার্লিতে অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামা হয়নি লাল-সবুজের ক্রিকেটের অন্যতম সেরা এই বোলারের। আর এবার সিরিজের বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গেলেন তিনি। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি