সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাফ নদীতে ফের রোহিঙ্গা ভর্তি নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়ন-নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের নাফ নদীতে আটজনের মৃত্যু হয়েছে। আরও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সোমবার (১৬ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জেলার টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানিয়েছেন, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৮ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে বাংলাদেশে রয়েছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা। চলতি মাসের শুরুর ‍দিক থেকে কমে আসা রোহিঙ্গা প্রবেশ আবার বাড়তে শুরু করেছে।

রোহিঙ্গাদের বাংলাদেশের আসার ঢল শুরু হওয়ার পর এ পর্যন্ত নাফ নদী ও সাগরে অন্তত ২৬টি নৌকা ডুবির ঘটনায় নিহত হয়ে প্রায় দুশো রোহিঙ্গা।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি