বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেরোবিতে আপত্তিকর অবস্থায় ১২ বহিরাগত আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আপত্তিকর অবস্থায় বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে আটক করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা। রবিবার সন্ধ্যায় প্রক্টরিয়াল বডির অভিযানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিউর রহমান বলেন, গত কয়েকদিন থেকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলগুলোতে অপ্রীতিকর ঘটনার গুঞ্জন উঠলে আমরা তা এড়াতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেই। অভিযানের প্রথমদিনেই বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে হাতে-নাতে ধরে ফেলি। এছাড়াও নিয়মিত অভিযান চলবে এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলবো।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি