মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রংপুর রাইডার্সে খেলবেন মালিঙ্গা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রথমবারের মতো খেলতে রাজি হলেন লাসিথ মালিঙ্গা। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। ২০১৩ সালের প্রথম আসরের জন্য ঢাকা গ্লাডিয়েটরস প্রায় কিনেই ফেলেছিল মালিঙ্গাকে। কিন্তু নানা কারণ দেখিয়ে নিলামে হাজির হননি এ পেসার।

এদক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে চুক্তিবদ্ধ ছিলেন মালিঙ্গা। তবে ওই প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় রংপুরের প্রস্তাবে সাড়া দেন এই লঙ্কান ক্রিকেট তারকা। ক্লাবটির সভাপতি মোস্তফা আজাদ মহিউদ্দিন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

রংপুরে মালিঙ্গা সতীর্থ হিসেবে পাচ্ছেন স্বদেশী কুশল পেরেরা ও থিসারা পেরেরাকে।

রংপুর রাইডার্স দল: মাশরাফি মুর্তজা (আইকন), মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম, জহির খান, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রিস গেইল, সামিউল্লাস সেনওয়ারি ও লাসিথ মালিঙ্গা।

১৬ অক্টোবর, ২০১৭ ইং/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি