রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার মেকআপ রুমের ছবি ফাঁস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ ছবির শুভ মহরত কিছুদিন আগেই হয়ে গেল। ‘ইয়েতি অভিযান’ ছবির রেশ কাটতে না কাটতেই গুঞ্জন শুরু হয়ে গেছে নতুন ছবি ‘উমা’ নিয়ে।
সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় উমা ছবির মেকআপ রুম থেকে দুই সুন্দরীর ছবি শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে, একদিকে রয়েছেন শ্রাবন্তী অন্যদিকে সায়ন্তিকা। দু’জনেই তৈরি হচ্ছেন শ্যুটিং এ যাওয়ার জন্য।

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি মূলত সম্পর্ক-কেন্দ্রিক। বাবা ও মেয়ের সম্পর্ককে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সৃজিত। এই প্রথম ছবিতে ডেবিউ করছেন যীশুর কন্যা সারা এবং জারা। এই ছবির বিষয়বস্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে। তবে ছবির গল্প নিয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ পরিচালক।

‘উমা’ ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে সুইজারল্যান্ডকে। ছবির মুখ্য চরিত্রে থাকবেন যীশু সেনগুপ্ত। রিয়েল লাইফের বাবা হওয়ার থেকেও রিল লাইফের বাবা হওয়া বেশি টাফ বলেই জানালেন তিনি। তবে তাদের মা বেশি এক্সাইটেড এই ছবি নিয়ে কারণ প্রথমবার ডেবিউ করছে তাদের দুই কন্যা। তবে এত তাড়াতাড়ি মেয়েরা অভিনয়ের জগতে আসুক, চাননি কেউই। কাজের ক্ষেত্রে মেয়েদের সেরাটা শেখাবেন বলেই মনোস্থির করেছেন যীশু।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি